০২ অক্টোবর, ২০২৬ ১১:২৯ এএম

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. সুলাইমান কবীর

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলের নতুন উপাধ্যক্ষ ডা. সুলাইমান কবীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন উপাধ্যক্ষ হয়েছেন একই কলেজের নেফ্রোলজি বিভাগের অধ্যাপক ডা.  এ. টি. এম. সুলাইমান কবীর। তিনি অধ্যাপক ডা. মো. শরীফুল ইসলাম ভুঞার স্থলাভিষিক্ত হয়েছেন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ উভয় প্রজ্ঞাপনে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন
করা হলো।’

প্রজ্ঞাপনে নতুন উপাধ্যক্ষকে আগামী ৮ অক্টোবরের মধ্যে কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক