২৪ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০৫ পিএম

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪৭০০ সহকারী সার্জন ও ৩০০ ডেন্টাল সার্জন পদে নিয়োগ

৫১তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, ৪৭০০ সহকারী সার্জন ও ৩০০ ডেন্টাল সার্জন পদে নিয়োগ
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্যখাতে চিকিৎসক সংকট নিরসনে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগে ৫১তম বিসিএসের (বিশেষ) বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিপিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাঁচ হাজার পদের মধ্যে চার হাজার ৭০০ জন সহকারী সার্জন। অবশিষ্ট ৩০০ পদে ডেন্টাল সার্জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে। জমাদানের শেষ তারিখ ২৫ অক্টোবর। আবেদনের বয়সসীমা ৩২ বছর।

বিজ্ঞপ্তি দেখুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক