১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৩১ এএম

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বে ৪র্থ

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, বায়ুদূষণে বিশ্বে ৪র্থ
ছবি: সংগৃহীত ও সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: বিশ্বজুড়ে প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তন ও অপরিকল্পিত নগরায়নের কারণে বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক হারে বাড়ছে।

এমতাবস্থায় ২০৫ স্কোর নিয়ে বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এদিকে আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ছুটির দিনেও বায়ুমান স্কোর ১৬৫ নিয়ে তালিকার ৪ নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বাতাসের এ মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়।

এ ছাড়া ১৯০ স্কোর নিয়ে কুচিং দ্বিতীয়, ১৮১ স্কোর নিয়ে লাহোর তৃতীয় এবং ১৫৭ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে জাকার্তা।

আইকিউএয়ারের সূচকে শূন্য থেকে ৫০ স্কোরকে ‘ভালো’, ৫১ থেকে ১০০ ‘মাঝারি বা সহনীয়’, ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বাতাসকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়।

দেশে মূলত বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড, সালফার ডাই-অক্সাইড ও ওজোনের মাত্রার ওপর ভিত্তি করে এই একিউআই নির্ধারণ করা হয়ে থাকে।

পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের যৌথ গবেষণা তথ্য অনুযায়ী, ঢাকার বায়ুদূষণের প্রধান তিনটি কারণ হলো অবৈধ ইটভাটা, ফিটনেসবিহীন যানবাহনের কালো ধোঁয়া এবং চলমান নির্মাণকাজের ধুলাবালি।

চিকিৎসকদের মতে, দীর্ঘদিন এমন দূষিত ও বিষাক্ত বাতাসে শ্বাস নেওয়ার ফলে শ্বাসকষ্ট, ফুসফুসের সংক্রমণ, হৃদরোগ এবং দীর্ঘমেয়াদে ক্রনিক ব্রঙ্কাইটিসসহ মারাত্মক স্বাস্থ্যঝুঁকি দ্রুত বাড়ছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত