১৬ সেপ্টেম্বর, ২০২৬ ১১:১৯ এএম

বিপিএফ ডিআইইউ ইউনিটের সভাপতি ইফায ও সম্পাদক অনিক, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বিপিএফ ডিআইইউ ইউনিটের সভাপতি ইফায ও সম্পাদক অনিক, পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন
ছবি: সম্পাদিত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ফার্মাসিস্টস' ফোরামের (বিপিএফ) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইউনিটের ২০২৬ সালের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মো. আজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদী হাসান তানভীর নতুন এ কমিটির অনুমোদন প্রদান করে।

নবগঠিত কমিটিতে ফার্মাসিউটিক্যাল শিল্প, হাসপাতাল, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং একাডেমিক অঙ্গনের পেশাজীবী ও শিক্ষার্থীদের সমন্বয়ে উপদেষ্টা মণ্ডলী, পৃষ্ঠপোষক এবং নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

নেতৃত্বে যারা

কমিটিতে পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন কামরুজ্জামান ও সাব্বির হোসাইন।

সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আ. ম. খালেদ মোমান ইফায। সিনিয়র সহ-সভাপতি হয়েছেন মোসা. জান্নাতুল ফেরদৌস ফারিয়া ও মাহিম আহমেদ রিফাত।

সহ-সভাপতি হিসেবে রয়েছেন নাঈম হোসেন, মিথিলা কামাল, কাজী আবু সাঈদ, রাবেয়া আখন্দ রিয়া, গালিব হাসান খান তানজিম এবং মো. আরমান হোসাইন রিফাত।

অনিক গোপ সাধারণ সম্পাদক, কাজল-ই-কিবরিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সঞ্জীব দেবনাথ যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

সাংগঠনিক ও প্রশাসনিক দায়িত্ব

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আশরাফুল ইসলাম শিশির। যুগ্ম সাংগঠনিক সম্পাদক হয়েছেন আকলিমা আক্তার শিমা, জি.এম. আসিফ মাহমুদ নাসিম, ফাহিম শারিয়া ও মো. খালিদ হাসান।

কোষাধ্যক্ষ মো. আযহারুল ইসলাম ইফতি এবং যুগ্ম কোষাধ্যক্ষ মো. সাব্বির হোসেন সুজা। দপ্তর সম্পাদক মো. মোস্তাক হাসনাত এবং যুগ্ম দপ্তর সম্পাদক ইয়াসিন রহমান আয়ন ও পূজা রাণী ঘোষ।

শিক্ষা, গবেষণা ও বৈজ্ঞানিক কার্যক্রম

প্রকাশনা ও বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক হিসেবে কানিজ ফাতেমা শর্মি এবং যুগ্ম প্রকাশনা ও বৈজ্ঞানিক বিষয়ক সম্পাদক হিসেবে মো. সাদমান হাফিজ শুভ দায়িত্ব পেয়েছেন।

গবেষণা সম্পাদক প্রত্তাশা সাহা এবং যুগ্ম গবেষণা সম্পাদক মারজানা তাজনিম মিম। বৈজ্ঞানিক ও সেমিনার সম্পাদক তাহমিনা চৌধুরী রিতু। যুগ্ম বৈজ্ঞানিক ও সেমিনার সম্পাদক হিসেবে রয়েছেন জাকিয়া সুলতানা তানিশা, নুসরাত জাহান নিপা ও খন্দকার শানজিমা আফরিন কানন।

শিক্ষা সম্পাদক সানজিদা আফরিন মায়েদা। যুগ্ম শিক্ষা সম্পাদক শরিয়ার মাহিন, আমেনা খাতুন (আমিরাহ), রাহিদুল ইসলাম ও রাফি কাসিম আপূর্ব।

প্রচার, যোগাযোগ ও গণমাধ্যম

প্রচার সম্পাদক আলফি রহমান শুভ এবং যুগ্ম প্রচার সম্পাদক আদিত্ত ইসলাম। জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক সামিয়া সুলতানা। যুগ্ম জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক হিসেবে রয়েছেন মো. ফজলে রাব্বি, মিনু রহমান, পূর্ণতা তালুকদার ও জামিল হাসান।

ফটোগ্রাফি ও ডিজিটাল কনটেন্ট সম্পাদক মো. জান্নাতুল নাঈম সাগর। যুগ্ম ফটোগ্রাফি ও ডিজিটাল কনটেন্ট সম্পাদক কাওসার আহমেদ, মো. মাসুম বিল্লাহ ও মুনিম হাসনাত।

সাংস্কৃতিক, ক্রীড়া ও কল্যাণ

সাংস্কৃতিক সম্পাদক মুন্তাসির আহমেদ নেয়াজ। যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক শাওন দাস, হালিমা আক্তার, মো. রাফিউল করিম রাতুল ও মোছা. সোমাইয়া।

 ক্রীড়া সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক এবং যুগ্ম ক্রীড়া সম্পাদক নয়ন ত্রিপুরা। কল্যাণ সম্পাদক উম্মা মিন হাতুল নাফসি। যুগ্ম কল্যাণ সম্পাদক মো. মাহফুজ আলম, কাজী ইসরাত জাহান হুমায়রা, এফাত আরা ব্রিস্টি ও মাসুদা খাতুন।

বিতর্ক, পররাষ্ট্র ও ধর্ম বিষয়ক

বিতর্ক সম্পাদক মো. লিয়াকত হোসাইন লিংকন এবং যুগ্ম বিতর্ক সম্পাদক নুসরাত জাহান মুন্নি। পররাষ্ট্র বিষয়ক সম্পাদক শারমিন তাবাসসুম ত্রিপ্তি। যুগ্ম পররাষ্ট্র বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহিম রুহান, নাইমা আমিন শোশে ও নাজনীন সুলতানা মিলা।

ধর্ম বিষয়ক সম্পাদক (ইসলাম) হিসেবে মাস্তুরা আক্তার ইকরা এবং ধর্ম বিষয়ক সম্পাদক (হিন্দু) হিসেবে রাজশ্রী চক্রবর্তী দায়িত্ব পেয়েছেন।

নির্বাহী সদস্য

নতুন কমিটিতে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাদিয়া আফরোজ মিম, রাজিয়া সুলতানা রাত্রী, নূর-ই-জান্নাত তাইয়েবা, রাবেয়া বুশরা আথোয়, উমামা ইসলাম রাইসা, তাসনিম জামান নিহুম, মাহমুদুল করিম আলিফ, মো. সালিম মিয়া, নুরতাজ আনিকা, মো. শাহরিয়ার নাফিজ প্রত্তয়, ইবনা সিয়াম, মো. রাব্বি ইসলাম রুশো, মো. ইউনুস আলী, নাবিহা নুসরাত, শাহিন আল হাসান, উর্মিলা অধিকারী, ফারিহা হক, মো. সিয়াম হাসান, লাম্মি আক্তার, জুলিয়া সুলতানা, মার্জিয়া এবং অসীম কুমার রায়।

উপদেষ্টা মণ্ডলী

উপদেষ্টা মণ্ডলীতে ফার্মাসিউটিক্যাল শিল্প, হাসপাতাল, গবেষণা, সরকারি প্রতিষ্ঠান এবং একাডেমিক অঙ্গনের ৫২ জন পেশাজীবী ও শিক্ষার্থী রয়েছেন।

তাদের মধ্যে রয়েছেন নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের ডেপুটি ম্যানেজার (কোয়ালিটি কন্ট্রোল) মো. ওমর ফারুক, ইওন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মার্কেটিং ম্যানেজার সালেহিন মিয়া, ফাইরোভা লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর নূর ইসলাম, এসিআই ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কি অ্যাকাউন্ট ম্যানেজার আব্দুল আহাদ, সিনোভিয়া ফার্মা পিএলসির ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. আয়নাল হকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত পেশাজীবীরা।

এ ছাড়া সৌদি আরবের মক্কার আল খৌলুদ পলিক্লিনিকের অ্যাসিস্ট্যান্ট ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ফয়সাল আল আনাম, মেরি স্টোপস হাসপাতাল ধানমন্ডির ফার্মেসি ইনচার্জ নুরুজ্জামান সানি, কন্টিনেন্টাল হাসপাতালের ক্লিনিক্যাল ফার্মাসিস্ট আহমেদ রুব্বি, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের ক্লিনিক্যাল ফার্মাসিস্ট তায়ান দত্ত এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফার্মেসি বিভাগের সংশ্লিষ্ট পেশাজীবী ও শিক্ষার্থীরাও উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন।

উপদেষ্টা মণ্ডলীতে দেশের বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের কোয়ালিটি অ্যাস্যুরেন্স, কোয়ালিটি কমপ্লায়েন্স, প্রোডাকশন, রেগুলেটরি অ্যাফেয়ার্স, সেলস অ্যান্ড মার্কেটিং ও অনকোলজি বিভাগে কর্মরত পেশাজীবীদের পাশাপাশি দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিষয়ে অধ্যয়নরত ও ডিগ্রিধারী সদস্যরাও রয়েছেন।

বিপিএফর পক্ষ থেকে বলা হয়েছে, ডিআইইউ ইউনিটের নতুন কমিটি ফার্মেসি শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি, ফার্মেসি পেশার মর্যাদা ও মানোন্নয়ন, গবেষণা ও বৈজ্ঞানিক কার্যক্রম সম্প্রসারণ এবং জনস্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা আরও শক্তিশালী করার ক্ষেত্রে কাজ করবে।

সংগঠনটির প্রত্যাশা, নতুন কমিটির মাধ্যমে শিক্ষার্থী ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার হবে এবং ফার্মেসি শিক্ষা, গবেষণা ও পেশাগত উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত