০৯ সেপ্টেম্বর, ২০২৬ ০৭:০৯ পিএম
শজিমেক হাসপাতাল ১৮০০ শয্যায় উন্নীতকরণে প্রশাসনিক অনুমোদন
ফাইল ছবি
মেডিভয়েস রিপোর্ট: শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালকে ১২০০ শয্যা থেকে ১৮০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ৬০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন প্রদান করা হয়েছে।
আজ বুধবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে শজিমেক হাসপাতালকে ১২০০ থেকে ১৮০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন