০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৬:১২ পিএম

মেন্ডি ডেন্টাল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. জিহান, সম্পাদক ডা. আবরার

মেন্ডি ডেন্টাল অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. জিহান, সম্পাদক ডা. আবরার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: মেন্ডি ডেন্টাল কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজটির ২০ বছরপূর্তি উপলক্ষে ৫ সেপ্টেম্বর আয়োজিত ‘এমডিসি ডে’ অনুষ্ঠানে সাবেক শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রথমবারের মতো এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. নুরুস সালাম জিহান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. আবরার বিন কিবরিয়া।

এ সময় অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে কমিটি ঘোষণা করেন মেন্ডি ডেন্টাল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. শেখ ফরহাদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম এমপি, ড্যাব কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মেহেদী হাসান, মেন্ডি ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ, পরিচালক অধ্যাপক ডা. সালাহউদ্দিন স্বপনসহ চিকিৎসক ও পেশাজীবী রাজনীতির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মিজানুর রহমান খান। সহ সভাপতি হয়েছেন ডা. তাপস কুমার নাহা, ডা. আরাবি ইয়াসির সজল ও ডা. মো. ফারুক হোসাইন।

যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন ডা. আরমান আরেফিন, ডা. রাকিবুল হাসান সিহান ও ডা. উম্মে কুলসুম মনিশা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন ডা. মো. জাহিদুল ইসলাম হাসিব এবং কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মফিজ উদ্দিন মুহিন।

এ ছাড়া সহ সাংগঠনিক সম্পাদক ডা. মাঈনুল ইসলাম মুন্না, সহ কোষাধ্যক্ষ ডা. রোকনুজ্জামান রোকন, দপ্তর সম্পাদক ডা. তানিম আহমেদ এবং সহ দপ্তর সম্পাদক ডা. ওয়ামিম বিন্তু ইলমা।

গবেষণা ও প্রকাশনা সম্পাদক হয়েছেন ডা. নাবিলা তাবাসসুম এবং সহকারী গবেষণা ও প্রকাশনা সহসম্পাদক ডা. আশিকুর রহমান। শিক্ষার্থী কল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. আবদুল্লাহ আফফান এবং শিক্ষার্থী কল্যাণ সহসম্পাদক ডা. সাদিয়া ইসলাম রায়া।

আতিথেয়তা বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. হাসিবুর রহমান এবং সহসম্পাদক ডা. আবু হুরায়রা। মিডিয়া ও প্রচার সম্পাদক ডা. সিদরাতুল মুনতাহা এবং সহসম্পাদক ডা. অনুপ্রভা দাশ। আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. নাজনীন পারভীন এবং সহসম্পাদক ডা. সানিয়া ইসলাম নদী। সাইন্টিফিক সম্পাদক হয়েছেন ডা. ফেরদৌস হাসান।

ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. শাহনাজ আক্তার এবং সহসম্পাদক ডা. রাফিউল করিম। সাংস্কৃতিক সহসম্পাদক হিসেবে রয়েছেন ডা. সুদীপ্ত দাশ ও ডা. মোবাশ্বেরা জাহান সাদিয়া। ধর্ম বিষয়ক সম্পাদক হয়েছেন ডা. আব্দুর রহমান।

কমিটির নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন ডা. নাওশিন নাওয়ার বিথী, ডা. সাইবা সোহানী, ডা. আসিফ সুফিয়ান অর্ণব, ডা. নুর ই ইসলাম খান রাজু, ডা. ওয়ালিয়া তাহসিন লাজিনা, ডা. মো. ওয়াশিউর রহমান সিয়াম, ডা. আফিয়াত বন্যা, ডা. শাহজামান সাজু, ডা. গোলাম কিবরিয়া রাকিব ও ডা. মুজাহিদুল ইসলাম সায়েম।

প্রথমবারের মতো গঠিত এই অ্যালামনাই এসোসিয়েশনের মাধ্যমে সাবেক শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও পেশাগত সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি কলেজের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণ আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এনএইচ/এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত