০৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৩৭ এএম

ডেঙ্গুতে ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞের মৃত্যু

ডেঙ্গুতে ইউনিসেফের স্বাস্থ্য বিশেষজ্ঞের মৃত্যু
ডা. জাহিদ। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত মারা গেছেন জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) স্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. জাহিদ হোসেন। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বারডেম জেনারেল হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যুর খবর দিয়ে শোক প্রকাশ করে সামাজি যোগাযোগ মাধ্যমে তিনি বলেন, ‘জাহিদের সাথে আমার অনেক দিনের পরিচয় এবং বেশীরভাগ দেখা হোত চাইল্ড হেলথ বিষয়ের উপর বিভিন্ন সেমিনার বা ওয়ারকসপে। সেখানে পোগ্রামগুলো এফেক্ক্টিভ করার জন্য তার দ্রিপ্ত পদক্ষেপগুলো ছিল চোখে পড়ার মতো। এইতো কয়েকদিন আগের কিথা। আমরা ঢাকার ইউনিসেফ অফিসে বসে একটা গাইডলাইন তৈরির কাজ করছিলাম। সে ছিল বরাবরের মতোই প্রাণবন্ত, সদাহাস্যোজ্জ্বল যুবক! তার বিষয়ভিত্তিক জ্ঞান, স্কিল এবং এভিডেন্সবেজড ইম্পুট ছিল তুলনাহীন, যা এ জাতীয় ডক্যুমেন্টস তৈরির জন্য সবসময়ই ইমপোর্টেন্ট। আজ সে আমাদের থেকে অনেক দূরে, যেখানে আমরা যেকোন মুহূর্তেই পৌঁছে যেতে পারি! অন্তর থেকে তার জন্য অনেক দোয়া করি, পরিবারের জন্য অনেক দোয়া করি, মহান আল্লাহ তাকে বেহেশতে দাখিল করুন।’

ডা. জাহিদ সাভারের গণস্বাস্থ্য মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। এর পর জনস্বাস্থ্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে বাংলাদেশে ইউনিসেফের স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ১৪ বছরেরও বেশি সময় দায়িত্ব পালন করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক