সরকারি কর্মচারী হাসপাতালে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপন
মেডিভয়েস রিপোর্ট: ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর সরকারি কর্মচারী হাসপাতালের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মুহিব্বুর রহমান রাফের সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাপরিচালক (যুগ্ম সচিব) রুহুল আমিন এবং পরিচালক (অর্থ ও বাজেট) অনিমেষ সোম।
এ ছাড়া ফিজিক্যাল মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. এটিএম রিয়াজ উদ্দিন, জুনিয়র কনসালটেন্ট (ফিজিক্যাল মেডিসিন) ডা. সুরাইয়া সাহালীসহ বিভাগের সকল স্তরের চিকিৎসক, ফিজিওথেরাপিস্ট, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা স্ট্রোক ও কার্ডিয়াক রোগীদের সেবার মান উন্নতকরণে কার্যকর ভূমিকা রাখার জন্য সকল রিহ্যাব পেশাজীবীকে রিহ্যাবিলিটেশনকে ধারণ করার আহ্বান জানান।
জেএইচ/