২৬ অগাস্ট, ২০২৬ ০১:৫২ পিএম

মাগুরা মেডিকেল কলেজে রিসার্চ মেথডোলজি কর্মশালা

মাগুরা মেডিকেল কলেজে রিসার্চ মেথডোলজি কর্মশালা
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চিকিৎসা শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে মাগুরা মেডিকেল কলেজে রিসার্চ মেথডোলজি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) কলেজের মেডিকেল এডুকেশন ইউনিট উদ্বোধন উপলক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান আলোচক হিসেবে সেশন পরিচালনা করেন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক। 

মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—কমিউনিটি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক আ. ত. ম আব্দুল্লাহেল কাফী, পেডিয়াট্রিকস বিভাগের অধ্যাপক ডা. এম. এ. হাই  এবং অর্থোপেডিক্স বিভাগের প্রধান ডা. মো. আরিফুজ্জামান।

কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. আরিফুজ্জামানের সঞ্চালনায় ফ্যাকাল্টি মেম্বার হিসেবে কর্মশালায় বক্তব্য ও প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক ডা. মোজাম্মেল হক, অধ্যাপক আ. ত. ম আব্দুল্লাহেল কাফী এবং মাগুরা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের লেকচারার ডা. ফারহানা ইসলাম।

এ কর্মশালায় মাগুরা মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থী ছাড়াও পার্শ্ববর্তী কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং ঝিনাইদহের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের প্রতিনিধি ও চিকিৎসকরাও অংশগ্রহণ করেন। 

ক্যাম্পাসে স্থায়ী মেডিকেল এডুকেশন ইউনিট প্রতিষ্ঠা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন মাগুরা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তারা আশা করেন, এই ইউনিট প্রতিষ্ঠার মাধ্যমে আগামী দিনে চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন গবেষণা ও উচ্চতর কর্মশালার দ্বার উন্মোচিত হবে। যা এই অঞ্চলের চিকিৎসা শিক্ষার মানকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।

নতুন এই মেডিকেল এডুকেশন ইউনিটের ফলক উন্মোচন করেন বায়োকেমিস্ট্রি ও মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক।

এইউ/জেএইচ
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত