২৪ অগাস্ট, ২০২৬ ০৫:১৮ পিএম

কিডনি ডায়ালাইসিস সেবা বিষয়ে নার্সদের তিন মাসের প্রশিক্ষণ, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত

কিডনি ডায়ালাইসিস সেবা বিষয়ে নার্সদের তিন মাসের প্রশিক্ষণ, আবেদন ২৬ আগস্ট পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: কিডনি ডায়ালাইসিস সেবা বিষয়ে সিনিয়র স্টাফ নার্স ও স্টাফ নার্সদের জন্য তিন মাস মেয়াদি প্রশিক্ষণের আয়োজন করেছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। ২০২৬-২৭ অর্থবছরের আওতায় সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে কর্মরত নার্সরা এ প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন।

রোববার (২৩ আগস্ট) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) বদরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য আবেদনকারীকে সরকারি চাকরিতে ন্যূনতম দুই বছর পূর্ণ করতে হবে। পাশাপাশি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

প্রার্থীর বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের নিবন্ধন নবায়ন করা থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য শারীরিক ও মানসিকভাবে সক্ষম এবং প্রশিক্ষণের বিষয়ে আগ্রহী হতে হবে।

এ ছাড়া কোনো প্রার্থীর বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান থাকলে তিনি প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন না। প্রশিক্ষণ শেষ করার পর দেশের যেকোনো সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কাজ করার মানসিকতাও থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো প্রার্থী তথ্য গোপন করে আবেদন করলে এবং পরবর্তী সময়ে তা প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। অসম্পূর্ণ আবেদন বা মিথ্যা তথ্য দিয়ে আবেদন করলে তা বাতিল বলে গণ্য হবে। নির্ধারিত সময়ের পর পাওয়া আবেদনও গ্রহণ করা হবে না।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর জানিয়েছে, প্রশিক্ষণ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে কোনো বিষয় উল্লেখ না থাকলে সে বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

আবেদনের সময়সূচি

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে ২৪ আগস্ট ২০২৬ থেকে। আবেদন করা যাবে ২৬ আগস্ট ২০২৬ পর্যন্ত।

আগ্রহী প্রার্থীদের নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত ‘কিডনি ডায়ালাইসিস সেবা’ শীর্ষক নির্ধারিত লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে।

কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবায় দক্ষ নার্সের প্রয়োজনীয়তা বিবেচনায় এ ধরনের বিশেষায়িত প্রশিক্ষণ সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ডায়ালাইসিস সেবার সক্ষমতা বাড়াতে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সরকার ইতোমধ্যে মেডিকেল কলেজ হাসপাতালের বিদ্যমান ডায়ালাইসিস কেন্দ্রগুলো সম্প্রসারণ এবং জেলা পর্যায়ে ডায়ালাইসিস সেবা বাড়ানোর উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

স্বাস্থ্যসেবায় এআই ও ডিজিটাল উদ্ভাবন বাড়াতে শুরু ‘ই-হেলথ হ্যাকাথন’

স্বাস্থ্য তথ্যভাণ্ডার গড়ার পরিকল্পনা সরকারের, গুরুত্ব পাবে ই-হেলথ কার্ড ও তথ্য সুরক্ষা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত