২৪ অগাস্ট, ২০২৬ ০২:০৩ পিএম

সংক্রমণ প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

সংক্রমণ প্রতিরোধে কমিটি গঠনের নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দ্রুত একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেন,  সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

আজ সোমবার (২৪ আগস্ট) সকালে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনারে তিনি এ নির্দেশনা দেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে। বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।’

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনায় শুধু সরকারি নয় বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসতে হবে।’

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক