২২ অগাস্ট, ২০২৬ ১০:৪২ পিএম
স্বাস্থ্য-শিক্ষা-সেবা-একাত্মতার অঙ্গীকার

জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন

জয়পুরহাট মেডিকেল-ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জেএমডিসির নেতৃত্বে সাদিকুল-শাওন
ছবি: মেডিভয়েস

মেডিভয়েস রিপোর্ট: স্বাস্থ্য, শিক্ষা, সেবা ও একাত্মতা মূলনীতিকে ধারণ করে জয়পুরহাটের মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের সংগঠন জয়পুরহাট মেডিকেল অ্যান্ড ডেন্টাল কমিউনিটির (জেএমডিসি) ২০২৬-২০২৭ সেশনের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। 

নতুন কমিটিতে রাজশাহী মেডিকেল কলেজের সাদিকুল ইসলাম সভাপতি ও ঢাকা মেডিকেল কলেজের আমির শাওন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) এ কমিটি ঘোষণা করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কমিটি আগামী বছরের ৩০ জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।

এ ছাড়া উদয়ন ডেন্টাল কলেজের নাজমী নাতিয়া সহ-সভাপতি, রংপুর মেডিকেল কলেজের মো. মোস্তাকিন হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন।

কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন সাংগঠনিক সম্পাদক আসিফ আহনাফ মুজাহিদ, শিক্ষা ও ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক আমির হামজা হৃদয়, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আক্তার, তথ্যপ্রযুক্তি সম্পাদক আবু হোরায়রা, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক সাব্বির আহমেদ, মুক্তিযুদ্ধ ও ছাত্র আন্দোলন সম্পাদক অরিত্র ভক্ত, দপ্তর সম্পাদক অভয় চৌহান, সমাজসেবা সম্পাদক রুবাইয়া জাফরিন নিরমা, ছাত্রকল্যাণ সম্পাদক আহমেদ আবদিহি, ব্লাডব্যাংক সম্পাদক এ বি চৌধুরী রাহী, রোগীকল্যাণ সম্পাদক মো. আলী ইসরাফিল, সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ন্তী মন্ডল, আপ্যায়ন ও অভ্যর্থনা সম্পাদক সোহানা আলম, প্রচার সম্পাদক আবতাহী তৌসিফ, অর্থ সম্পাদক জারজিস হাসান তানভীর এবং প্লানিং এন্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাভিদ আমিন।

জেএমডিসির নেতৃবৃন্দ বলেন, জয়পুরহাট জেলার মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের একতাবদ্ধ করা, নবীন শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা, স্বাস্থ্যবিষয়ক জনসচেতনতা সৃষ্টি, রক্তদান কার্যক্রম, রোগীকল্যাণ, গবেষণা ও সমাজসেবাকে আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়াই হবে নতুন কমিটির অন্যতম লক্ষ্য।

সংগঠনটি ভবিষ্যতে জয়পুরহাট জেলার স্বাস্থ্যসেবা ও শিক্ষার্থীদের কল্যাণে আরও দায়িত্বশীল, সমন্বিত ও সেবামূলক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত