১৮ অগাস্ট, ২০২৬ ০৪:১৬ পিএম

চুক্তিভিত্তিক চিকিৎসক-নার্স নেবে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত

চুক্তিভিত্তিক চিকিৎসক-নার্স নেবে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ইউনিসেফের সহায়তাপ্রকল্পে তিন পদে পাঁচ কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নোয়াখালী সিভিল সার্জনের কার্যালয়। এ নিয়োগ হবে অস্থায়ী ভিত্তিতে এবং চুক্তিভিত্তিক। আবেদন চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সিভিল সার্জনের কার্যালয়, নোয়াখালী

১. পদের নাম: শিশু বিশেষজ্ঞ;

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

এমবিবিএস ডিগ্রিধারী

সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস/এমডি/ডিপ্লোমা ডিগ্রি

ন্যূনতম ২ বছর কাজ করার অভিজ্ঞতা

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে;

২. পদের নাম: মেডিকেল অফিসার

পদসংখ্যা: ১টি;

আবেদনের যোগ্যতা—

এমবিবিএস ডিগ্রিধারী

পেডিয়াট্রিক্স বিষয়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা

স্ক্যানুতে এক বছর কাজ করার অভিজ্ঞতা

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;

৩. পদের নাম: নার্স

পদসংখ্যা: ৩টি;

আবেদনের যোগ্যতা—

বিএসসি ইন নার্সিং/নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ডিগ্রি

পেডিয়াট্রিক্স বিষয়ে দুই বছর কাজ করার অভিজ্ঞতা

স্ক্যানুতে এক বছর কাজ করার অভিজ্ঞতা

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে

বেতন স্কেল ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রকল্পের বিধি মোতাবেক বেতন-ভাতা প্রাদান করা হবে

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (অস্থায়ী)

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে

আবেদনপত্র পাঠানোর নিয়ম—

সিভিল সার্জন, নোয়াখালী বরাবর আবেদনপত্র সরাসরি অথবা রেজিস্টার্ড ডাকযোগে পাঠাতে হবে

►বিস্তারিত জানতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত