১০ অগাস্ট, ২০২৬ ০৬:২৬ পিএম

ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. সৈয়দ আসিফ

ফরিদপুর মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. সৈয়দ আসিফ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন অধ্যাপক ডা. সৈয়দ আসিফ উল আলম। তিনি বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারী বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে কর্মরত রয়েছেন।

আজ সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. সৈয়দ আসিফ উল আলমকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে। নতুন অধ্যক্ষ পদের আইডি ৪৬০৭৬।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ আগস্টের মধ্যে ডা. সৈয়দ আসিফ উল আলমকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করার পাশাপাশি যোগদানের পর পিডিএস হালনাগাদ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত