১০ অগাস্ট, ২০২৬ ০৬:৫৭ পিএম

যশোর মেডিকেলের অধ্যক্ষ হলেন ডা. ফেরদৌস জাহাঙ্গীর

যশোর মেডিকেলের অধ্যক্ষ হলেন ডা. ফেরদৌস জাহাঙ্গীর
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে অধ্যাপক ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে। তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজের পেডিয়াট্রিক বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আজ সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের একটি প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়।

পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত যশোর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব পালন করতে হবে। নতুন পদটির পদের আইডি ৭১৯৩৭।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১৬ আগস্টের মধ্যে ডা. আহমদ ফেরদৌস জাহাঙ্গীরকে নতুন কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র নিয়ে এইচআরএম ডাটাবেজে মুভআউট এবং নতুন কর্মস্থলে মুভইন সম্পন্ন করার পাশাপাশি যোগদানের পর পিডিএস হালনাগাদ করতে হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এনএইচ/
 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত