০৬ অগাস্ট, ২০২৬ ০২:৫১ পিএম
পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবৈধভাবে চিকিৎসা, ডা. মইনুল হাসান চিশতীকে বরখাস্ত
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে অবৈধভাবে চিকিৎসা সেবা দেওয়ায় এক ডাক্তারের লাইসেন্স বাতিল ও চাকুরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিকে আকস্মিক অভিযান পরিচালনা করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
এ সময়, নরসিংদীর বেলাবো উপজেলার সরকারি হাসপাতালের চিকিৎসক মইনুল হাসান চিশতীকে সেবারত অবস্থায় পান মন্ত্রী। সরকারি অফিস চলাকালীন প্রাইভেট ক্লিনিকে প্রাকটিসের নিয়ম না থাকলেও দীর্ঘদিন যাবৎ সেই অনিয়ম করে আসছিলেন তিনি।
এই অনৈতিক কার্যক্রমের দায়ে শাস্তি নিশ্চিতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশনা দেন মন্ত্রী।
জেএইচ/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আরও পড়ুন
এই বিভাগের সর্বাধিক পঠিত