০১ অগাস্ট, ২০২৬ ০৬:০৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজের ডা. আরাফাত ইমাম আর নেই

ঢাকা মেডিকেল কলেজের ডা. আরাফাত ইমাম আর নেই
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের কিউরেটর ডা. আবু ইছা মো. আরাফাত ইমাম ম্যাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।

শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

প্রয়াত ডা. আরাফাত ইমাম ঢাকা মেডিকেল কলেজের (K-61) ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। কর্মজীবনে ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে তিনি দেশের বিভিন্ন স্থানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তাঁর অকাল মৃত্যুতে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

ডা. আরাফাত ইমামের মৃত্যুতে চিকিৎসক সমাজ, সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

এমআর/

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক