০১ অগাস্ট, ২০২৬ ০৬:৪৩ পিএম

না ফেরার দেশে মোহনগঞ্জের ইউএইচএফপিও ডা. মমিনুল ইসলাম

না ফেরার দেশে মোহনগঞ্জের ইউএইচএফপিও ডা. মমিনুল ইসলাম
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মমিনুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ (১ আগস্ট) আনুমানিক দুপুর ২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মোমেনুল ইসলাম হঠাৎ অসুস্থতাবোধ করেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রক্তবমি করেন। এরপর তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ডা. মমিনুল ইসলাম রাজশাহী মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। কর্মজীবনে তিনি ৩৩তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য সহকর্মী, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর অকাল প্রয়াণে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস এবং অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, সহকর্মী ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চিকিৎসক সমাজ, সহপাঠী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাঁর স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক