হঠাৎ গর গর শব্দে ঘুম ভাঙল, বাথরুমে যেতেই দেখলেন ৭ ফুট লম্বা কুমির
মেডিভয়েস রিপোর্ট: পার্শবর্তী দেশ ভারতের গুজরাটের আনন্দ জেলায় গত সপ্তাহের শুরুর দিকে এক ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হয়েছিল একটি পরিবার। গভীর রাতে নিজেদের বাড়ির বাথরুমের ভেতর সাত ফুট লম্বা একটি জলজ্যান্ত কুমির দেখতে পান তারা।
শুক্রবার (৩১ জুলাই) এনডিটিভির খবরে বলা হয়, বাড়ির মালিক বলভাই চৌহান জানান, বাড়ির বাইরে একটানা কুকুরের ঘেউ ঘেউ শব্দে তার ঘুম ভেঙে যায়। এরপর তিনি কী ঘটেছে তা দেখতে ঘর থেকে বের হন। পরে বাথরুমের দরজা খুলতেই বিশালাকার ওই কুমিরের মুখোমুখি হন বাড়ির মালিক।
এ ঘটনায় আতঙ্কিত হয়ে পরিবারটি সঙ্গে সঙ্গে বন বিভাগকে খবর দেয়। এরপর বন কর্মকর্তা এবং স্থানীয় একটি বন্য প্রাণী উদ্ধার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের যৌথ দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার অভিযানের পর কুমিরটিকে নিরাপদে ধরতে সক্ষম হন তারা। পরে সেটিকে কাছের একটি পুকুরে অবমুক্ত করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মেঝেতে জামাকাপড় এবং অন্যান্য গৃহস্থালীর জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায়, একজন ব্যক্তি সরীসৃপটির চারপাশে দড়ি পেঁচিয়ে এবং একটি লম্বা লাঠি ব্যবহার করে অগোছালো বাথরুম থেকে কুমিরটিকে টেনে বের করার চেষ্টা করছেন।
বন কর্মকর্তাদের মতে, বর্ষাকালে এ ধরনের ঘটনা প্রায়ই ঘটে। ভারী বৃষ্টিতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে কুমিরগুলো এদের স্বাভাবিক আবাসস্থল ছেড়ে চলে আসে। মূলত খাবারের সন্ধানে অথবা শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে প্রায়ই কাছাকাছি আবাসিক এলাকায় ঢুকে পড়ে এরা।
কর্মকর্তারা আরও জানান , পার্শ্ববর্তী মালাতাজ গ্রামে একটি পুকুর রয়েছে যেখানে ১০০টিরও বেশি কুমির বাস করে, যার ফলে ভারী বৃষ্টিপাত ও বন্যার সময় প্রাণীগুলোর রাস্তায় এবং বাড়িতে ঢুকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।
এমআই/
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
সৌদি অগ্নিকান্ডে মৃত্যু
প্রবাসীদের লাশ দ্রুত দেশে আনা ও ক্ষতিপূরণ নিশ্চিতের নির্দেশ প্রবাসীকল্যাণমন্ত্রীর
নিষিদ্ধ ছাত্রলীগ নেতার কাণ্ড
ভুয়া ইন্টার্নশিপ সনদে নিবন্ধন, বাতিলে রামেকের আবেদনের নথি নেই বিএমডিসির কাছে