বিভিন্ন মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ
মেডিভয়েস রিপোর্ট: খুলনা মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ ও এনাটমি বিভাগের অধ্যাপক ডা. সৈয়দ আমানুল ইসলাম। একইসঙ্গে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে সহযোগী অধ্যাপক ডা. এস এম আকরামুজ্জামানকে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত আলাদা আলাদা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার এর কর্মকর্তা ডা. সৈয়দ আমানুল ইসলাম ও ডা. এস এম আকরামুজ্জামানকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।’
অপর এক প্রজ্ঞাপনে মুগদা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ কলেজ মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন যথাক্রমে—মুগদা মেডিকেলের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মাহমুদ আলম ও ঢাকা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো. শাহীন রেজা।
এতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ৬ আগস্টের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।
জেএইচ/
-
২৮ জুলাই, ২০২৬
-
০১ অক্টোবর, ২০২৪
-
০১ অক্টোবর, ২০২৪