২৭ জুলাই, ২০২৬ ০৮:৩৪ পিএম

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) পদে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছে ডা. মো. রেফায়েতুল হায়দারকে। এর আগে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. রেফায়েতুল হায়দারকে বরিশাল বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) (চলতি দায়িত্ব) পদে বদলিপূর্বক পদায়ন করা হল।

এর আগে গত ৫ জুলাই বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পদে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক এস এম মনিরুজ্জামান শাহীনকে পদায়ন করা হয়। ৬ জুলাই তিনি নতুন কর্মস্থলে যোগদান করলে বিএনপিপন্থী চিকিৎসক সংগঠন ড্যাব এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ তাঁর বিরুদ্ধে আন্দোলন শুরু করে। আন্দোলনকারীরা তাঁকে ‘জুলাইবিরোধী’ ও ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে বিক্ষোভ করেন এবং একপর্যায়ে অফিস কক্ষ থেকে বের করে দিয়ে কক্ষে তালা ঝুলিয়ে দেন।

পরবর্তীতে গত ১২ জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে এস এম মনিরুজ্জামান শাহীনের পদায়ন বাতিল করা হয়। এরপর দীর্ঘদিন পদটি শূন্য ছিল।

►প্রজ্ঞাপন  দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত