২৭ জুলাই, ২০২৬ ০৯:১৫ পিএম

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা শুরু মঙ্গলবার

আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসা শুরু মঙ্গলবার
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দীর্ঘ ৪৫ দিন বন্ধ থাকার পর পুনরায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমতি পেয়েছে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য মন্ত্রণালয় আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে হাসপাতালটির লাইসেন্স ফিরিয়ে দিয়ে চিকিৎসাসেবা চালুর অনুমোদন দেয়।

লাইসেন্স ফিরে পাওয়ার পর আদ্-দ্বীন ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামীকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৮টা থেকে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, জরুরি বিভাগসহ সব ধরনের চিকিৎসাসেবা পুনরায় চালু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লাইসেন্স ফিরে পাওয়ায় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সেবাগ্রহীতা, রাজনীতিবিদ, চিকিৎসক, বিভিন্ন পেশাজীবী সংগঠন, আইনজীবী, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকটিভিস্ট, শুভানুধ্যায়ী এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, বিভিন্ন সময়ে আদ্-দ্বীনের পক্ষে সোচ্চার হয়ে সমর্থন জানানো সবাইকেও ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

ইসলামী ব্যাংক হাসপাতালে হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি

রোগীর মৃত্যুকে ঘিরে হাসপাতালে হামলা-ভাঙচুর গ্রহণযোগ্য নয়: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক