২৫ জুলাই, ২০২৬ ১২:১৬ পিএম

রায়পুরায় ইয়াবাসহ চিকিৎসক আটক, ব্যবস্থার আশ্বাস সিভিল সার্জনের

রায়পুরায় ইয়াবাসহ চিকিৎসক আটক, ব্যবস্থার আশ্বাস সিভিল সার্জনের
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. ইসমাঈল আল রাজিবকে ৫০ পিস ইয়াবাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার তুলাতুলি মোড় এলাকায় তাকে আটক করা হয়।

জানা গেছে, তিন বছর আগে ডা. ইসমাঈল আল রাজিব রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগদান করেন। প্রায় ৯ মাস আগে তিনি হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) হিসেবে দায়িত্ব পান।

রায়পুরা থানার পরিদর্শক (অপারেশন) নাজমুল হাসান মেডিভয়েসকে বলেন, রায়পুরা থানা এলাকায় মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে উপজেলার তুলাতলী মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় রাজিব নামের ওই চিকিৎসককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। আজকে তাকে আদালতে তোলা হয়েছে। 

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী জেলার সিভিল সার্জন মো. বুলবুল কবির মেডিভয়েসকে বলেন, ‘রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইসমাঈল আল রাজিব ইয়াবাসহ আটক হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

মাদকের সাথে জড়িত একজন চিকিৎসক সেবা দিতে পারবেন কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তিনি কখনোই চিকিৎসা দিতে পারবে না।’

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক