ইনসাফ বারাকাহ হাসপাতালে চিকিৎসক নিয়োগে বিজ্ঞপ্তি
মেডিভয়েস রিপোর্ট: ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি চিফ মেডিকেল অফিসার (সিএমও), মেডিকেল অফিসার (ইমার্জেন্সি) এবং মেডিকেল অফিসার (ফ্লোর) পদে যোগ্য চিকিৎসক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি, ডাকযোগে অথবা ই-মেইলে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামীকাল শনিবার (২৫ জুলাই)।
১. চিফ মেডিকেল অফিসার (সিএমও)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর
অন্যান্য যোগ্যতা: সার্জারি ও প্রশাসনিক কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে
২. মেডিকেল অফিসার (ইমার্জেন্সি)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও ইন্টার্নশিপ
অভিজ্ঞতা: জরুরি বিভাগে এক বছরের অভিজ্ঞতা অথবা সার্জারিতে ছয় মাসের ইন্টার্নশিপ সম্পন্ন হওয়া।
বেতন: ৩৬,৬০০ টাকা
৩. মেডিকেল অফিসার (ফ্লোর)
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ও ইন্টার্নশিপ
অভিজ্ঞতা: এক বছর
বেতন: ৩৩,৬০০ টাকা
পদসংখ্যা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: মগবাজার, ঢাকা (১১ শহীদ তাজউদ্দীন আহমেদ সরণী, মগবাজার, ঢাকা-১২১৭)
আবেদনের সময়সীমা: ২৫ জুলাই ২০২৬
আবেদনের প্রক্রিয়া
আবেদনপত্র, বায়োডাটা, প্রয়োজনীয় কাগজপত্র, এক কপি ছবি ও ফোন নম্বরসহ ম্যানেজিং ডিরেক্টর বরাবর সরাসরি অথবা ডাকযোগে পাঠাতে হবে। অথবা এই ই-মেইলে ([email protected]) আবেদন করতে হবে।
ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই বলেও শর্তে বলা হয়েছে।

এমইউ/