২৪ জুলাই, ২০২৬ ১০:১৩ এএম
বরিশালের নতুন সিভিল সার্জন ডা. মনিরুজ্জামান
ডা. মো. মনিরুজ্জামান। ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: বরিশাল জেলার নতুন সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মো. মনিরুজ্জামান। এর আগে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ছিলেন।
মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামানকে বরিশাল জেলার সিভিল সার্জন হিসেবে বদলিপূর্বক পদায়ন করা হলো।
একই প্রজ্ঞাপনে এর আগের সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর এ এলাহীকে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এমআর
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
সন্ত্রাসী হামলায় আহত
ডা. আসাদুর রহমানকে দেখতে ঢামেকে প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
এই বিভাগের সর্বাধিক পঠিত