০৩ জুলাই, ২০২৬ ১১:২২ এএম

আইসিডিডিআর,বি'র বোর্ড অব ট্রাস্টিজে সরকারের প্রতিনিধি মনোনয়ন

আইসিডিডিআর,বি'র বোর্ড অব ট্রাস্টিজে সরকারের প্রতিনিধি মনোনয়ন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) বোর্ড অব ট্রাস্টিজে (বিওটি)  চার নতুন সদস্য মনোনয়ন দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

যুগ্ম সচিব ডা. মুহাম্মদ মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আইসিডিডিআর,বি আইন, ২০২২-এর ধারা ৭ অনুযায়ী বোর্ড অব ট্রাস্টিজে সরকারের চার প্রতিনিধি মনোনীত করা হয়েছে। 

প্রজ্ঞাপন অনুযায়ী, বিওটিতে সরকার মনোনীত সদস্যরা হলেন—স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জনস্বাস্থ্য ও পুষ্টি বিশেষজ্ঞ ডা. গোলাম মহিউদ্দিন খান সাদী।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং এ বিষয়ে পূর্বে জারিকৃত সব আদেশের পরিবর্তে এটি কার্যকর বলে গণ্য হবে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত