সারা দেশে হাম উপসর্গে আরও চার শিশুর মৃত্যু: মোট মৃত্যু ৭১২
মেডিভয়েস রিপোর্ট: সারা দেশে হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও চার শিশু মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিতভাবে হামে শনাক্ত হওয়া কোন শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ শুক্রবার (২৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম শনাক্ত হয়েছে ১১৬ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০ জন।
গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে নিশ্চিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। অন্যদিকে সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৯ জনে। সব মিলিয়ে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৭১২ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৪১ জন এবং উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৯ জন। এই সময় ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৬৫ জন। আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭ জন এবং মোট ছাড়া পাওয়া রোগীর সংখ্যা ৭৯ হাজার ১৫২ জন।
প্রসঙ্গত, গত ১৫ মার্চ থেকে সারা দেশে হামের প্রাদুর্ভাব শুরু হয়। এরপর দিন দিন হামের উপসর্গে মৃ্ত্যুর সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এনএইচ/