২৩ জুন, ২০২৬ ০৫:১৬ পিএম

রাজশাহীতে তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে

রাজশাহীতে তিন লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজশাহী জেলায় আগামী ২৮ জুন (রোববার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধের লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেইনে জেলাজুড়ে তিন লক্ষ তিন হাজার ১১৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আজ মঙ্গলবার (২৩ জুন) রাজশাহী জেলা সিভিল সার্জনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সসম্মেলনে এসব তথ্য জানান রাজশাহী জেলা সিভিল সার্জন ডা. রাজিউর রহমান।

তিনি আরও জানান, ছয় মাস থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৬৪৮ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী দুই লক্ষ ৬৯ হাজার ৪৬৯ জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এই কর্মসূচি সফল করতে জেলায় ১০টি স্থায়ী এবং এক হাজার ৭৭৮টি অস্থায়ী কেন্দ্রসহ মোট এক হাজার ৭৮৮টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। পুরো কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তিন হাজার ৫৭৬ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

নির্ধারিত দিনে অভিভাবকদের নিকটস্থ কেন্দ্রে উপস্থিত হয়ে শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  আরও পড়ুন
কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ
ডেঙ্গুর ঝুঁকি হ্রাস ও বংশবিস্তার নিয়ন্ত্রণের আশা

কাশিমপুর কারাগারে জাপানি প্রযুক্তিতে এডিস মশার লার্ভা ধ্বংসের উদ্যোগ

জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস

রক্তদান ও মরণোত্তর চক্ষুদানে জনসচেতনতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক