২১ জুন, ২০২৬ ০৫:৩৪ পিএম
ইউএইচএফপিও ডা. নাজমুল করিমকে কিশোরগঞ্জ সিভিল সার্জনের ডিডিও’র দায়িত্ব প্রদান
ছবি: সংগৃহীত
মেডিভয়েস রিপোর্ট: কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিমকে কিশোরগঞ্জ সিভিল সার্জনের আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) দায়িত্ব প্রদান করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
আজ রোববার (২১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ অধিশাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘নিয়মিত সিভিল সার্জন পদায়ন না হওয়া পর্যন্ত কিশোরগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নাজমুল করিমকে কিশোরগঞ্জ সিভিল সার্জনের আর্থিক কার্যক্রম পরিচালনার জন্য সাময়িকভাবে আয়ন-ব্যয়ন কর্মকর্তার (ডিডিও) ক্ষমতা/দায়িত্ব প্রদান করা হলো।
এতে আরও বলা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এমআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
টিআইবির ১১তম খানা জরিপ
অন্তর্বর্তী সরকারের এক বছরে ঘুষ ১২৬৩৩ কোটি টাকা, স্বাস্থ্যেই ১৮১ কোটি
আপিল বিভাগের রায়
প্র্যাকটিস করতে পারবেন না ডেন্টাল টেকনোলজিস্টরা
এই বিভাগের সর্বাধিক পঠিত