পটুয়াখালী মেডিকেলের নতুন অধ্যক্ষ হলেন ডা. এফ এম আতিকুর রহমান
মেডিভয়েস রিপোর্ট: পটুয়াখালী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এফ এম আতিকুর রহমানকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো’
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বদলি বা পদায়নকৃত কর্মকর্তাগণ আগামী ২৫ জুন ২০২৬ তারিখের মধ্যে নিজ নিজ বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। যোগদানের পূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তা বর্তমান কর্মস্থল থেকে যথাযথ ছাড়পত্র গ্রহণ করবেন। পাশাপাশি তিনি এইচআরএম ডাটাবেজে মুভ-আউট সম্পন্ন করবেন এবং নতুন কর্মস্থলে যোগদানের পর মুভ-ইন সম্পন্ন করবেন। যোগদানের পর সংশ্লিষ্ট কর্মকর্তা অবশ্যই পিডিএস হালনাগাদ করবেন।’
এছাড়া পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পার-১ শাখার ই-মেইল ঠিকানায় ([email protected]) প্রেরণ করতে হবে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।
এমআই/