২০ জুন, ২০২৬ ০২:০৫ পিএম

দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রীকে ড্যাবের অভিনন্দন

দিমেক হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি সমাজকল্যাণ মন্ত্রীকে ড্যাবের অভিনন্দন
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনকে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মনোনিত হওয়ায় ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতারা।

আজ শনিবার (২০ জুন) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর নবাবগঞ্জ উপজেলার মতিহারায় মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেনের বাসভবনে জেলা ড্যাবের সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হক জিয়া ও দিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. শেখ সাদেক আলী'র নেতৃত্বে সমাজকল্যাণ মন্ত্রীকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নেতারা।

দিমেক হাসপাতালে চিকিৎসকগণকে চিকিৎসা সেবার মান বৃদ্ধি করতে হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নবাগত সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন তাগিদ দিয়েছেন ড্যাব নেতারা। 

অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন আগত চিকিৎসক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন,‘আপনারা দেশের চিকিৎসা সেবামূলক একটি মহান পেশায় নিয়োজিত রয়েছেন। আপনাদের দায়িত্ব ও কর্তব্য এ অঞ্চলের জনগণের জন্য সঠিকভাবে চিকিৎসা সেবা দিলে মানুষের উপকৃত হবে। সেই বিষয়টি প্রত্যেক চিকিৎসক নিজেদের অবস্থান থেকে পালন করবেন-এটাই আমি আপনাদের কাছে প্রত্যাশা করছি। হাসপাতালে আগত রোগীরা যাতে কোন ধরনের হয়রানি না হয়ে, সঠিক সেবা পায়, সে বিষয়টি আমাদের সকলকে নিশ্চিত করতে হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।’

এ সময় জেলা ড্যাবের সদস্য ও দিনাজপুর মেডিকেল কলেজের নিরো সার্জন অধ্যাপক ডা. সারোয়ার মোর্শেদ আলম, দিনাজপুর সদর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. নুর আলম জামিউল, জেলা ড্যাবের সদস্য ডা. গোলাম মোস্তফা সরকার, ডা. আসাদ শেখ পারভেজ, ডা. গোলাম রব্বানীসহ জেলা ড্যাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

জেএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত