১৫ জুন, ২০২৬ ১২:৩৮ পিএম

আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
আদ্-দ্বীন হাসপাতাল, ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মগবাজারে অবস্থিত বেসরকারি হাসপাতাল আদ্-দ্বীন মেডিকেল কলেজের নিবন্ধন বাতিলের সরকারি সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

আজ সোমবার (১৫ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন্দ হাইকোর্টের এই রিট আবেদন করেন। রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবাদী করা হয়েছে।

তবে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, এই রিটের সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই।

এর আগে গত, ১১ জুন স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেয়। এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, হাসপাতালটি নিবন্ধন বাতিলের আদেশের বিরুদ্ধে ৩০ দিনের মধ্যে আপিল করার সুযোগ পাবে।

প্রসঙ্গত, গত ২৭ মে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। পরে তদন্ত কমিটি গঠন হলে সেখানে বেশকিছু ত্রুটি ধরা পড়ে। এই ঘটনার পর ১১ জুন আদ্-দ্বীন হাসপাতালের নিবন্ধন বাতিল করে সরকার।

এনএইচ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

ছাত্রশিবির মেডিকেল জোনের নবীন বরণ অনুষ্ঠানে মত

নিরাপত্তাহীনতাসহ নানা সংকটে মেডিকেলে উৎসাহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক