২৬ জুন, ২০২৬ ০৬:১১ পিএম

মাতুয়াইল মা ও শিশু হাসপাতালকে ২০০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবি

মাতুয়াইল মা ও শিশু হাসপাতালকে ২০০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবি
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতালকে ২০০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করার দাবি জানিয়েছেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মো. কামাল হোসেন।

বৃহস্পতিবার (২৪ জুন) জাতীয় সংসদে দ্বিতীয় বাজেট অধিবেশনর ওপর বক্তব্য প্রদানকালে এ প্রস্তাব করেন তিনি।

বিরোধী দলীয় সংসদ সদস্য কামাল হোসেন বলেন, আমাদের রাষ্ট্রকাঠামো সংস্কার করা না হলে আমাদের অর্থনীতি ঘুরে দাড়াবে না। আমাদের দেশের জনগন বাজেট বলতে বোঝে, কতটি দ্রব্যের মূল্য নিয়ন্ত্রন হয়েছে, জ্বালানি এবং গ্যাসের মূল্য বাড়ছে নাকি কমছে, নতুন কর আরোপ হবে কিনা, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে কিনা, স্বাস্থ্যখাতে কিভাবে কতটুকু সুযোগ পাবে ইত্যাদি।

আদ-দ্বীনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার স্বাস্থ্যখাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা তো ধুরের কথা সামান্য একটি ঘটনা নিয়ে একটি হাসপাতালের নিবন্ধন বাতিল করে দিয়েছেন।

এসময় তিনি বেশ কিছু দাবি উত্থাপন করে বলেন, মাতুয়াইল মাতৃ ও শিশু স্বাস্থ‌্য ইনস্টিটিউট হাসপাতালকে ২০০ থেকে ৫০০ শয্যায় উন্নীত করতে হবে। যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের শিক্ষকদের প্রায় বিশ মাসের বন্ধ থাকা বেতন পরিশোধ করে দেওয়ার দাবি জানান তিনি।

একইসাথে তিনি ঢাকা-৫ আসনের জলাবদ্ধতা, পয়নিষ্কাশন ও রাস্তাঘাটের বেহাল দশার কথা তুলে ধরেন তিনি।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

জুলাই উদযাপনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা 

হামলা-হুমকি উপেক্ষা করেই আহতদের সেবা দেন চিকিৎসকরা: এনডিএফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক