১৫ জুন, ২০২৬ ১২:০৮ পিএম

ঢাকা ডেন্টালের অধ্যক্ষকে ডিডিওর দায়িত্ব প্রদান

ঢাকা ডেন্টালের অধ্যক্ষকে ডিডিওর দায়িত্ব প্রদান
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল আওয়ালকে আয়ন-ব্যয়ন কর্মকর্তা (ডিডিও) হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১১ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ‘ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা এর একাডেমিক ও প্রশাসনিক কাজের সুবিধার্থে এবং কর্মকর্তা অথবা কর্মচারীদের বেতন-ভাতাদিসহ অন্যান্য আর্থিক কার্যক্রম পরিচালনার নিমিত্ত ডা. মো. আব্দুল আওয়াল (৪৫৬৮০), সহযোগী অধ্যাপক (প্রস্থডন্টিক্স), ঢাকা ডেন্টাল কলেজ, ঢাকা-কে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পালনকালীন সময় পর্যন্ত সাময়িকভাবে আয়ন-ব্যয়ন (ডিডিও)কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হলো।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।’আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব ও সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত