২০ জুন, ২০২৬ ০৬:৩৬ পিএম

সিরাজগঞ্জ মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. জুলফিকার আলী

সিরাজগঞ্জ মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. জুলফিকার আলী
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: সিরাজগঞ্জ মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জুলফিকার আলীকে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ডা. মো. জুলফিকার আলীকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তার নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা আগামী ২৫ জুনের মধ্যে বদলি বা পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত