১৪ জুন, ২০২৬ ০৪:১৪ পিএম
উপলক্ষ ফিফা ওয়ার্ল্ড কাপ

দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প

দেশের খেলোয়াড়দের জন্য মাইকেয়ারে ফ্রি হেলথ ক্যাম্প
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ফিফা ওয়ার্ল্ড কাপ ২০২৬ উপলক্ষে রাজধানীর শ্যামলীতে মাইকেয়ার হেলথ অ্যান্ড রিসার্চে দেশের খেলোয়াড় ও অ্যাথলেটদের জন্য ফ্রি স্পোর্টস হেলথ ক্যাম্পের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পে অংশগ্রহণকারী খেলোয়াড়রা সম্পূর্ণ বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণের সুযোগ পাবেন।

আয়োজকরা জানান, খেলাধুলার সময় বিভিন্ন ধরনের ইনজুরি, হাঁটুর ব্যথা, লিগামেন্টের সমস্যা, মাংসপেশির আঘাত এবং পারফরম্যান্সজনিত জটিলতা নিয়ে অনেক খেলোয়াড় ভোগান্তিতে থাকেন। এসব সমস্যা সমাধানে স্পোর্টস মেডিসিন বিশেষজ্ঞ, অর্থোপেডিক স্পোর্টস সার্জন এবং স্পোর্টস ফিজিওথেরাপিস্টদের সমন্বয়ে গঠিত স্পোর্টস মেডিসিন বোর্ডের মাধ্যমে বিশেষায়িত পরামর্শ প্রদান করা হবে।

এ ছাড়া ক্যাম্পে সকল স্পোর্টসম্যান ও অ্যাথলেটদের জন্য ফ্রি কনসালটেশনের পাশাপাশি স্পোর্টস ইনজুরি সংক্রান্ত সার্জারিতে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা থাকবে এবং পেশাদার খেলোয়াড়দের জন্য রাখা হয়েছে বিশেষ মূল্যায়নের ব্যবস্থা।

ফ্রি ক্যাম্পে অংশগ্রহণের জন্য পূর্ব নিবন্ধন বাধ্যতামূলক। আগ্রহীরা হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে অথবা ০১৮৪১-৫৮৯৩৯৩ নম্বরে যোগাযোগ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

ক্যাম্পে অংশগ্রহণকারী খেলোয়াড়দের উদ্দেশ্যে বলা হয়, খেলোয়াড়দের অংশগ্রহণের সময় অবশ্যই ক্লাব আইডি কার্ড এবং ফেডারেশন আইডি কার্ড সঙ্গে আনতে হবে। ক্যাম্প অনুষ্ঠিত হবে রাজধানীর শ্যামলী সিনেমা হল বিল্ডিং কমপ্লেক্সের (৪র্থ তলা), রিং রোড, শ্যামলী।

মাইকেয়ার হেলথ এর চিফ কনসালটেন্ট ডা. শেখ মু. আব্দুল্লাহ আল রাফি মেডিভয়েসকে জানান, দেশের খেলোয়াড়দের সুস্থতা নিশ্চিত করা এবং ইনজুরিমুক্ত খেলাধুলার পরিবেশ গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এনএইচ/এমআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক