১০ জুন, ২০২৬ ০৬:১৯ পিএম

হাম মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে চার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম উপহার

হাম মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয়কে চার কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম উপহার
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবেলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী জরুরি চিকিৎসা সরঞ্জাম উপহার দিয়েছে কানাডার ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টস।

আজ বুধবার (১০ জুন) সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কক্ষে প্রতিষ্ঠানটির প্রধান ডা. মো. জামিলুর রহিম প্রায় চার কোটি টাকা মূল্যমানের এসব সামগ্রী স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের কাছে হস্তান্তর করেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে হামের চিকিৎসা ও প্রাদুর্ভাব মোকাবেলায় অত্যাধুনিক ভেন্টিলেটরসহ জীবন রক্ষাকারী এসব জরুরি চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। ইমিগ্রেশন প্রতিষ্ঠান স্কশিয়া কনসালট্যান্টসের পক্ষে ডা. জামিলুর রহিম সম্পূর্ণ ব‍্যক্তি উদ্যোগে এসব সরঞ্জাম উপহার দিয়েছেন।

স্বাস্থ্যমন্ত্রী দেশের এই ক্রান্তিকালে বিভিন্ন বেসরকারি সংস্থার এগিয়ে আসার এই ধরণের মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ডা. জামিলকে ব‍্যক্তিগতভাবে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও এমপরি এ্যাংশো মেডিকেয়ার লিমিটেডের নির্বাহী পরিচালক শাহেদ কামাল।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক