২৪ মে, ২০২৬ ১১:৩০ এএম

সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক ডা. মো. মামুনুর রশীদ

সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন পরিচালক ডা. মো. মামুনুর রশীদ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ (এসএইচএসএমসি) হাসপাতালের নতুন পরিচালক হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. মামুনুর রশীদকে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, ডা. মামুনুর রশীদ স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে সংযুক্ত ছিলেন।

যুগ্মসচিব সানজীদা শারমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি পূর্বক পদায়ন করা হলো।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত