২০ মে, ২০২৬ ০৫:৫৪ পিএম

মানিকগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস

মানিকগঞ্জের নতুন সিভিল সার্জন ডা. আইভী ফেরদৌস
ডা. আইভী ফেরদৌস, ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. আইভী ফেরদৌসকে মানিকগঞ্জের সিভিল সার্জন করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ‘নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌসকে মানিকগঞ্জের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তাকে আগামী ২১ মের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে।

রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

►প্রজ্ঞাপন দেখতে ক্লিক করুন

এনএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত