১৬ মে, ২০২৬ ০৯:২৯ পিএম

নিন্স পরিচালককে ঢামেকে বদলিপূর্বক পদায়ন

নিন্স পরিচালককে ঢামেকে বদলিপূর্বক পদায়ন
অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট:  ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস (নিন্স) অ্যান্ড হসপিটালের পরিচালক অধ্যাপক ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদকে ঢাকা মেডিকেল কলেজে (ঢামেকে) পদায়ন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। শনিবার (১৬ মে) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের প্রজ্ঞাপনেতে এ তথ্য জানানো হয়েছে।

মন্ত্রণালয়ের পারসোনেল-১ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হেসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো।

আরো বলা হয়, উপর্যুক্ত কর্মকর্তা আগামী ০৩ (তিন) কর্মদিবসের মধ্যে তাঁর পদায়নকৃত কর্মস্থলে যোগদান করবেন। 

২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি তাঁকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নিউরোসায়েন্সেসের পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ দেওয়া হয়। 

শিক্ষাগত যোগ্যতা

তিনি ঢাকা মেডিকেল কলেজ থেকে ১৯৯৩ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০০০ সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (বিসিপিএস) থেকে মেডিসিন বিষয়ে এফসিপিএস সম্পন্ন করেন। এরপর ২০০৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে নিউরোলজি বিষয়ে এমডি ডিগ্রি অর্জন করেন।

পরে মেডিসিনে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ যুক্তরাষ্ট্রভিত্তিক আমেরিকান কলেজ অব ফিজিশিয়ান্স (এসিপি) থেকে সম্মানসূচক ফেলোশিপ এফএসিপি গ্রহণ করেন।

বিস্তৃত কর্মজীবন

২০০৮ সালের ২ জুলাই ঢাকার দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিসিন বিভাগের জুনিয়র কনসালট্যান্ট হিসেবে কর্মজীবন শুরু করেন ডা. কাজী গিয়াস উদ্দিন আহমেদ। ২০২৩ সালের ২৬ জুলাই থেকে ২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে নিউরোলজি বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।

তিনি ২০১১ সালের ৪ ডিসেম্বর থেকে ২০১৫ সালের ৫ আগস্ট পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০১৫ সালের ৬ আগস্ট নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান।

►প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এইউ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত