১৬ মে, ২০২৬ ০৫:৩৯ পিএম

শরীয়তপুরে হামলার শিকার ডা. নাসিরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো

শরীয়তপুরে হামলার শিকার ডা. নাসিরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: শরীয়তপুর সদর হাসপাতালে হার্ট অ্যাটাকে এক রোগীর মারা যাওয়ার ঘটনায় স্বজনদের সংঘবদ্ধ হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক নাসিরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। হামলার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার (১৬ মে) এয়ার অ্যাম্বুলেন্সে করে আহত চিকিৎসককে ঢাকায় আনা হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ধারণ ক্ষমতার চেয়ে তিন থেকে চার গুণ বেশি রোগী ভর্তি থাকায় ২৫০ শয্যার হাসপাতালটিতে তিল ধারণের ঠাঁই ছিল না। এ সময় ইমার্জেন্সি রুমে দায়িত্বরত চিকিৎসক ছিলেন নাসির। তিনি রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

এ সময় শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকার লাল মিয়া কাজী (৫০) হার্ট অ্যাটাকের ৬০/৪০ মাত্রার রক্তচাপসহ দুই দিনের পুরোনো বুক ব্যথা নিয়ে ভর্তি হয়।

রোগীর স্বজনদের বিষয়টি বিস্তারিতভাবে অবহিত করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে রেফার করা হয়। কিন্তু স্বজনরা ঢাকায় নিতে অপারগতা প্রকাশ করেন এবং রিস্ক বন্ডে স্বাক্ষর করে রোগীকে সিসিইউতে ভর্তি রাখেন।

রাত সাড়ে ১২টার দিকে লাল মিয়া হার্ট অ্যাটাকজনিত শকে থাকায় অবস্থা আরও খারাপ হতে থাকে। এক পর্যায়ে মারা যান।

রোগী মারা যাওয়ায় স্বজনেরা হাসপাতালের ইমার্জেন্সি রুমে ১৫০ থেকে ২০০ মানুষ জড়ো করে। তারা দয়িত্বরত ডা. নাসিরকে বেধড়ক মারতে থাকে।

হাসপাতাল সূত্র জানায়, এক পর্যায়ে তারা দরজার কাচ ও দরজা ভেঙে ভিতরে ঢুকে। পরিস্থিতি খারাপ দেখে ডা. নাসির ওয়াশরুমে আশ্রয় নেয়, রোগীর স্বজনেরা ওয়াশরু ভেঙে তাকে মারতে মারতে বের করে। ইট দিয়ে মাথা ফাটিয়ে দেয়।

এতে বাধা দিলে তিনজন আনসারও গুরুতর আহত হয়। পুলিশ আসতে আসতে আসতে ডা. নাসিরকে মেরে আধমরা অবস্থায় ডায়ারিয়া ওয়ার্ড থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।

চিকিৎসকদের একাধিক সূত্রে জানা গেছে, বর্তমানে ডা. নাসিরের মাথার সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে। এখন পর্যন্ত কোনো অতিরিক্ত রক্তক্ষরণ পাওয়া যায়নি। তবে তার শারীরিক অবস্থা এখনো আশঙ্কাজনক। তাকে দ্রুত শরিয়তপুর থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তার জন্য অপারেশন থিয়েটার (ওটি) প্রস্তুত রাখা হয়েছে এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, সম্প্রতি ৪৮তম বিসিএসে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারি চাকরিতে যোগ দেন ডা. নাসির। কয়েক দিন আগে সংযুক্তিতে সদর হাসপাতালে কর্মরত ছিলেন তিনি।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক