১৬ মে, ২০২৬ ০৭:১৯ পিএম

লালমনিরহাটে ছোটভাইকে বাঁচাতে গিয়ে তিস্তায় ডুবে ২ ভাইয়ের মৃত্যু

লালমনিরহাটে ছোটভাইকে বাঁচাতে গিয়ে তিস্তায় ডুবে ২ ভাইয়ের মৃত্যু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিফাত আহমেদ (১৮) ও স্বচ্ছ আহমেদ (১৪) দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে বড় ভাইও।

আজ শনিবার (১৬ মে) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের মারাইরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সিফাত আহমেদ ও স্বচ্ছ আহমেদ লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের খলাইঘাট নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল ইসলামের ছেলে। তারা দুজনেই লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিল। এরমধ্যে সিফাত কলেজ ছাত্র এবং স্বচ্ছ নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, দুপুরে বাড়ির পাশের তিস্তা নদীতে গোসল করতে নামে দুই ভাই। একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ নদীর প্রবল স্রোতে তলিয়ে যেতে থাকলে তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয় বড় ভাই শিফাত। কিন্তু স্রোতের তীব্রতায় দু’জন পানিতে নিখোঁজ হয়ে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে প্রায় আধা ঘণ্টা পর দুই ভাইকে নদী থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একইসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন স্বজনরা।

এমআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক