১৫ মে, ২০২৬ ০৩:১৫ পিএম

১৩ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন

১৩ চিকিৎসককে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ১৩ চিকিৎসক কর্মকর্তাকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। বুধবার (১৩ মে) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের একাধিক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। 

স্বাস্থ্য সেবা বিভাগের পার-৩ শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইকবাল হোসেন স্বাক্ষরিত এসব প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদেরকে পাঁচ কর্ম দিবস ও তিন কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। 

কর্মকর্তারা হলেন, রংপুর কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক (সার্জারি)  ডা. মো. জহুরুল ইসলাম, গোপালগঞ্জ মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. খোন্দকার মুহাম্মদ আবু জালাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (মেডিসিন) ডাঃ. মো. মনজুরুল হক, মুগদা মেডিকেল কলেজের অধ্যাপক তাবাসসুম গনি, নেত্রকোনা সদর মদনপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. উম্মে সালমা, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক (ভিট্রিও রেটিনা) ডা. যাকিয়া সুলতানা। 

ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিক নিউরোলজি এন্ড ডেভেলপমেন্ট) ডা. বীথি দেবনাথ, সহযোগী অধ্যাপক (মেডিসিন, ইনসিটু) ডা. শাহ্ মোহাম্মদ আশরাফুজ্জামান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যাপক (মেডিসিন) ডা. মোহা. নুরে আলম সিদ্দিকি, সহকারী অধ্যাপক অফথালমোলজি (ইনসিটু) ডা. কামরুন নাহার, অধ্যাপক (মেডিসিন, ইনসিটু) ডা. মো. আক্রামুজ্জামান। 

তাদের সবাই স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পরিকল্পনা ও গবেষণায় সংযুক্ত থেকে দায়িত্ব পালন করবেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে এর অনুলিপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

জেএইচ/ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত