০৬ মে, ২০২৬ ০৯:৫০ পিএম

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে ১২৩ স্বাস্থ্য সহকারীসহ ৫৫ পদে নিয়োগ

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে ১২৩ স্বাস্থ্য সহকারীসহ ৫৫ পদে নিয়োগ
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: ১২৩ স্বাস্থ্য সহকারীসহ ৫৫ পদে লোকবল নিয়োগ দেবে বগুড়া সিভিল সার্জন কার্যালয়। সোমবার (৪ মে) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। 

সিভিল সার্জন ডা. মো. খুরশিদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রার্থীকে বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থী অগ্রাধিকার পাবেন।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য সেবা বিভাগ, প্রশাসন-১ শাখা বগুড়া সিভিল সার্জন কার্যালয়ে তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানসমূহে রাজস্ব খাতের ৩য় অথবা ৪র্থ শ্রেণীভুক্ত (১১-২০ গ্রেড) নিম্নলিখিত পদসমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে (http://csbogura.teletalk.com.bd ওয়েব সাইটে) দরখাস্ত আহ্বান করা হয়েছে। অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না।

চাকরির বিবরণ

স্টোর কিপার
সংখ্যা: ১০ 
বেতন: ১৩০০-২২৪৯০/- 
গ্রেড: ১৬

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক. কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. কম্পিউটার ব্যবহারে ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ লম্ব।

পরিসংখ্যানবিদ  
সংখ্যা: ০৬ 
বেতন: ১০২০০-২৪৬৮০/-
গ্রেড: ১৪ 
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা  
ক. কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান/গণিত/অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।
খ. কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং ব্যবহারে অভিজ্ঞতা থাকতে হবে।

ড্রাইভার
সংখ্যা: ৫ 
বেতন: ১৩০০-২২৪৯০/-
 গ্রেড: ১৬ 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক. কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট (৮ম শ্রেণি পাস) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 
খ. হালকা গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

স্বাস্থ্য সহকারী

সংখ্যা: ১২৩ 
বেতন: ৯৩০০-২২৪৯০/-
 গ্রেড: ১৬ 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক. কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

অফিস সহকারী কাম-কম্পিউটার
সংখ্যা: ১১
বেতন: ৯৩০০-২২৪৯০/-
গ্রেড: ১৬ 

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

ক. কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
খ. কম্পিউটার ব্যবহারে ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজি প্রতি মিনিটে ২০ লম্ব।

জেএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত