০৬ মে, ২০২৬ ১০:২৮ এএম

বিসিবির মেডিকেল প্যানেলে নিয়োগ পেলেন ডা. বশির আহমেদ

বিসিবির মেডিকেল প্যানেলে নিয়োগ পেলেন ডা. বশির আহমেদ
ডা. মো. বশীর আহম্মেদ খান। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলে সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. মো. বশীর আহম্মেদ খান।

মঙ্গলবার (৫ মে) বিসিবির এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান স্বাক্ষরিত নিয়োগপত্রে উল্লেখ করা হয় যে, ‘আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাকে জানাচ্ছি যে, ‘আপনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল প্যানেলের একজন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন। বিসিবির মেডিকেল বিভাগের কার্যক্রমে আপনার অভিজ্ঞতা ও নিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা সংক্রান্ত কাজগুলোতে আরও স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতেই অভিজ্ঞ এই চিকিৎসককে প্যানেলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবাল খান চিঠিতে ডা. বশির আহমেদের সক্রিয় অংশগ্রহণ এবং বোর্ডের চিকিৎসা সেবার লক্ষ্যপূরণে মূল্যবান অবদানের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসা সংক্রান্ত কার্যাবলীতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে এই প্যানেল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে’—বলা হয় চিঠিতে।

এই নিয়োগের অনুলিপি অবগতির জন্য বিসিবির মেডিকেল কমিটির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং স্পোর্টস ফিজিশিয়ানকেও দেওয়া হয়েছে।

গত বছরের মার্চ মাসে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস (নিন্স) ও হাসপাতালে যোগ দেন ডা. বশীর আহম্মেদ খান। বর্তমানে তিনি নিন্সে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি আবাসিক সার্জন হিসেবে কর্মরত আছেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত