০৪ মে, ২০২৬ ০৫:২৫ পিএম

হাম ও সন্দেহজনক হামে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু

হাম ও সন্দেহজনক হামে একদিনে সর্বোচ্চ ১৭ জনের মৃত্যু
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও সন্দেহজনক হামে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে একদিনে এটি সর্বোচ্চ মৃত্যু। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ২ জন এবং সন্দেহজনক হামে ১৫ জন।

আজ সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৩০২ জন। আর গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৯৩ জনে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্ত হয়েছেন ১৫৪ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ হাজার ৪৬৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ হাজার ৮৪২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২৫ হাজার ১৫১ জন।

মৃত্যুর হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মোট ৫২ জন এবং সন্দেহজনক হামে ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

টিআই/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক