২৮ এপ্রিল, ২০২৬ ১১:৪৯ এএম

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কিডনি রোগীদের ডায়ালাইসিস সেবা চালু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এ সেবা কার্যক্রম চালু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ডায়ালাইসিস সেবা চালুর ফলে কিডনি রোগীদের চিকিৎসা গ্রহণে নতুন সুযোগ তৈরি হলো। বিশেষ করে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রোগীদের অন্য হাসপাতালে রেফার না করে এখানেই প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিক আমান গণমাধ্যমকে জানান, ডায়ালাইসিস সেবা চালু হওয়ার মধ্য দিয়ে জেনারেল হাসপাতালের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল। জনবল ও প্রয়োজনীয় লজিস্টিক সাপোর্ট পাওয়া গেলে ভবিষ্যতে এ সেবার পরিধি আরও বাড়ানো সম্ভব হবে।

নতুন এই সেবা চালুর ফলে রোগীদের দীর্ঘমেয়াদি চিকিৎসা ব্যয়ও কমে আসবে জানিয়ে হাসপাতালের আইসিইউ ইনচার্জ ডা. রাজদ্বীপ বিশ্বাস জানান, বর্তমানে হাসপাতালের আইসিইউ ইউনিটে একটি মেশিন সংযুক্ত করা হয়েছে। আপাতত এই মেশিনে ভর্তি রোগীদের প্রয়োজন অনুযায়ী ডায়ালাইসিস করা হবে। ভবিষ্যতে রোগীর সংখ্যা বিবেচনায় সেবার পরিধি আরও বাড়ানো হবে।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক