২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৪৫ পিএম

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

মেডিভয়েস রিপোর্ট: দেশে হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৯ শিশু মারা গেছে। তাদের মধ্যে ৩ জন হামে ও বাকিরা সন্দেহভাজন রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন।

মারা যাওয়া প্রত্যেকেই ঢাকার বাসিন্দা। সন্দেহভাজনদের মধ্যে দুজন করে ঢাকা ও বরিশাল এবং রাজশাহী ও সিলেটের একজন করে বাসিন্দা রয়েছেন।

আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো, যা গত ২৭ এপ্রিল সকাল ৮টা থেকে ২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সংগ্রহ করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় প্রাপ্ত রোগী এক হাজার ২৭৬ শিশু। আর হাম শনাক্ত হয়েছে ১৬৩ শিশুর।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামের উপসর্গ নিয়ে যারা হাসপাতালে ভর্তি হয়েছে, তাদের মধ্যে সর্বোচ্চ ৬১৫ জন ঢাকা বিভাগের। এর মধ্যে ৩৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৯৭৩ শিশু গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের ৪১৬ শিশু রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য মতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৪৭ শিশুর মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২২৬ শিশুর।

একই সময়ে হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা ৩৪ হাজার ৬৬২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৩ হাজার ৩৪৮ জন। তাদের মধ্যে ৪ হাজার ৮৫৬ জনের হাম শনাক্ত হয়। আর হাসপাতাল থেকে ছাড় পাওয়া রোগীর সংখ্যা ১৯ হাজার ৯৯১ জন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

রাজধানীতে জামায়াতের মানববন্ধনে হুঁশিয়ারি

বাজেট বৈষম্য ও স্বাস্থ্যে অব্যবস্থাপনা বরদাশত করা হবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত