সারাদেশে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত আরও ৪২
মেডিভয়েস রিপোর্ট: দেশে হামের সংক্রমণ অব্যাহত থাকায় আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আরও ৯৪৭ জন শিশু উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল অফিসার স্বাক্ষরিত আজকের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত মোট পাচঁ হাজার ৭৯২ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এদের মধ্যে তিন হাজার ৭৭৬ জনকে ভর্তি করতে হয়েছে।
বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ৭৭১ জন। গত ২৪ ঘন্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোন রোগী মারা যায়নি। তবে চলতি সময়ের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত ৯ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘন্টায় সন্দেহজনক হামে রোগে মৃত্যুবরণ করেছে তিন জন। তবে চলতি সময়ের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৪।
সারাদেশে ২৪ঘন্টায় আক্রান্ত ৪২ জনের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ১৮জন এবং সবচেয়ে কম রংপুর ও বরিশাল বিভাগে এক জন আক্রান্ত হয়েছে। এছাড়া মংমনসিংহ বিভাগের আক্রান্তের সংখ্যা শূন্য।
অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে চার জন, সিলেটে পাচঁ জন, রাজশাহীতে আটজন। এছাড়া খুলনায় আক্রান্ত হয়েছেন পাচঁ জন।
উল্লেখ্য, চলতি বছরের ১৫ মার্চ থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছুটি পেয়েছেন দুই হাজার ৫২৭ জন।
এমআই/