মির্জা আব্বাসের স্বাস্থ্যের উন্নতি: সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর
মেডিভয়েস নিউজ: সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে নেওয়া হয়েছে কেবিনে।
আজ শুক্রবার (৩ এপ্রিল) প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের পরিবারের বরাতে এ তথ্য জানিয়েছে বিএনপির মিডিয়া সেল।
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ‘উনার (মির্জা আব্বাস) অবস্থা কিছুটা উন্নতির দিকে। সকালে ভাবির (আব্বাসপত্নী আফরোজা) সাথে কথা হয়েছে। ধীরে ধীরে উনার অবস্থার উন্নতি হচ্ছে। আজকে সকালে উনাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।’
তিনি বলেন, ‘কেবিনেই চিকিৎসকরা উনাকে উন্নত ফিজিওথেরাপি দেবেন। যেহেতু ব্রেইনের জটিল অস্ত্রোপচার হয়েছে; সেজন্য চিকিৎকদের নিবিড় পর্যবেক্ষণে উনার চিকিৎসা চলছে, চালিয়ে যেতে হবে।’
মির্জা আব্বাসের সুস্থতার জন্য তার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান ডা. রফিক।
এর আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন। অবস্থার উন্নতি না হওয়ায় পরে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তারপর তাকে গত ১৫ মার্চ উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়।
এর আগে ১১ মার্চ ইফতারির সময়ে অসুস্থ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
এমআই/